ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেক কারাগারে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়ভাবে ‘তবলীগওয়ালা মুল্লা’ যুবলীগের কমী নামে পরিচিত ছালেককে ঘিরে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
গত রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ছাতক থানা পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পিপিএমের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মুহাম্মদ শরীফুল আলম ও এএসআই ইমাম আহাদসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রামের জনৈক সেলিমের বসতঘরের বারান্দা থেকে ছালেক আহমদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ছালেক আহমদ ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট ও নতুন গোবিন্দগঞ্জ এলাকায় ছালেকের নেতৃত্বে ইয়াবা ও গাঁজার কারবার চলতো।
সব সময় সাদা পাঞ্জাবি ও মাথায় টুপি পরিহিত অবস্থায় চলাফেরা করায় এলাকায় তিনি ‘তাবলীগ ওয়ালা মুল্লা’ নামে পরিচিত ছিলেন বলে দাবি তাঁদের। এমনকি তাঁর বাসার ওপর তলার একটি কক্ষে দিন-রাত মাদকসেবীদের আড্ডা বসত বলেও অভিযোগ করেছেন তাঁরা।
.
এ ঘটনায় এসআই মুহাম্মদ শরীফুল আলম বাদী হয়ে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, সোমবার (২ নভেম্বর) সকালে গ্রেপ্তার ছালেক আহমদকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ছাতক থানার ওসি মো. কামাল হোসেন, পিপিএম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Related News
সুনামগঞ্জে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে তন্নি দাস (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করাRead More
জগন্নাথপুরে জোড়া খুনের মামলার ২ আসামি হবিগঞ্জে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকায় জমিজমা ও চলাচলের পথ নিয়ে বিরোধের জেরেRead More



Comments are Closed