তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলা কৃষকদলের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮ টার দিকে তাহিরপুর বাজারের নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে মদ্যপায়ী অবস্থায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, তাহিরপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির ও উপজেলা কৃষকদল নেতা আকবর আলী।
জানা যায়, মদ্যপায়ী অবস্থায় ওই দুই ব্যক্তি তাহিরপুর বাজারে মাতলামি ও অসংলগ্ন আচরণ করছিলেন, এতে বাজারে চলাচলকারী সাধারণ মানুষ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন। তাদের এমন আচরণে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
স্থানীয়দের অভিযোগ, এই দুই ব্যক্তি প্রায় সময় মাদক সেবন করে বাজারে এসে এমন আচরণ করতেন এতে বাজারের স্বাভাবিক পরিবেশ ও জনসাধারণের চলাচলে বিঘ্নিত সৃষ্টি হত ।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে, রবিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More



Comments are Closed