Main Menu

সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে ৫ জুয়াড়ী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে জুয়া খেলার সময় পাঁচজনকে আটক করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগান এলাকায় শেখ সুমনের বসতঘরে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- সিলেটের শাহপরান থানার চৌধুরীপাড়া এলাকার মৃত ছবির আলীর ছেলে আলী হোসেন (৩০), বিমানবন্দর থানার বাদামবাগিছা এলাকার আব্দুর নূরের ছেলে আসদ্দর আলী (৫২), ইলেকট্রিক সাপ্লাই রোডের ২৯ দিগন্ত এলাকার আইয়ুব আলীর ছেলে খোরশেদ আলম (৪৩), শাহপরান থানার উত্তর বালুচর এলাকার সামছুল আলমের ছেলে রোমান আহমেদ (৩৩) এবং বিমানবন্দর থানার খাসদবীর সৈয়দমুগনী এলাকার মৃত রফিক মিয়ার ছেলে ইমন আহমেদ (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে ওই বসতঘরে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার এসএমপি অ্যাক্ট, ২০০৯-এর ৯৫ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

পরবর্তীতে আটক পাঁচজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed