সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. রাকিবুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন জানায়, অভিযানে নোংরা পরিবেশে কেক, বিস্কুট ও পাউরুটি তৈরির দায়ে লাকী বিস্কুট ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বিভিন্ন অনিয়ম ও ত্রুটি পাওয়ায় সাদিয়া লাইভ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজালবিরোধী ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার অভিযান অব্যাহত থাকবে।
Related News
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More
অবশেষে লন্ডনের উদ্দেশে যাত্রা করলেন সিলেটের সেই অন্তঃসত্ত্বা নারী
বৈশাখী নিউজ ডেস্ক: চিকিৎসকের ছাড়পত্র না থাকায় আগেরদিন ওসমানী বিমানবন্দর থেকে ফিরে আসা সিলেটের সেইRead More



Comments are Closed