কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্ন ধরনের ওষুধসামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৮৬ লাখ টাকা। পৃথক দুই অভিযানে দুইজনকে আটক করেছে পুলিশ। তবে ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম এলাকায় অভিযানের সময় এক আসামি পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম এলাকায় রুবেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে আনুমানিক দুই লাখ ৫০ হাজার টাকার বেশি মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।
অন্যদিকে, শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উছমান গনীর নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বটতল গ্রামে মৃত লাল মিয়ার বাড়িতে অভিযান চালায়।
অভিযানে এসআই জগৎজ্যোতি ও পিএসআই অলিউল্লাহসহ পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় ওই বাড়ির বারান্দায় রাখা ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা ২৯ কার্টন বিভিন্ন ধরনের ওষুধসামগ্রী উদ্ধার করা হয়। এসব ওষুধসামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৮৪ লাখ টাকা।
এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার তারুয়া কালা সাদেক গ্রামের ময়না মিয়ার ছেলে মাহমুদুল হাসান রাব্বি (২২) এবং বটতল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সারোয়ার জাহান (৩০)।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উছমান গনি জানান, কোম্পানীগঞ্জ থানা এলাকায় পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও ওষুধসামগ্রী জব্দ এবং দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, পৃথক দুই অভিযানে জব্দকৃত ভারতীয় পণ্য ও ওষুধসামগ্রীর সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৮৬ লাখ টাকা, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতায়নে নিয়মিত মামলার রজু হচ্ছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed