সিলেটে জালালাবাদ গ্যাস সরবরাহে বিঘ্নের আশঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেটসহ সারাদেশে টানা চার দিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। এ সময়ে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপজনিত ভোগান্তিতে পড়তে পারেন।
সোমবার (২ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ কারণে এ চার দিন এলএনজির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
ফলে সারাদেশের পাশাপাশি জালালাবাদ গ্যাসের আওতাধীন বিতরণ এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। এতে আবাসিক গ্রাহকদের রান্নাবান্না, বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম এবং শিল্পকারখানার উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে সাময়িক অসুবিধা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে রক্ষণাবেক্ষণকালীন সময়ে গ্যাস ব্যবহারে সৃষ্ট সাময়িক সমস্যার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।
Related News
সিলেটে জালালাবাদ গ্যাস সরবরাহে বিঘ্নের আশঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেটসহ সারাদেশে টানা চার দিন গ্যাসRead More
শ্রমিকদের আন্দোলনে উসকানি দিচ্ছে ছাত্রলীগ-যুবলীগ: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের ১১ জন নেতাকর্মীকে পুলিশRead More



Comments are Closed