সিলেটে ডেঙ্গুতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতকালে মারা যাওয়া নূরুল আলম (৫৪) সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা ছিলেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬ জনে।
সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য বিভাগের সর্বশেষ দৈনিক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী- সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে ২ জন রোগী ভর্তি।
তাদের নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ২৯ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১১ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৯ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৪ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১ জন রোগী ভর্তি আছেন।
Related News
সিলেটে ডেঙ্গুতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতেRead More
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪২১
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed