Main Menu

ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ রোববার (১ নভেম্বর) রাতে ব্রেইনস্ট্রোক করে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

আজ সোমবার বাদ যোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে তার নামাজে জানাযা শেষে ভাইপাগলা গোরস্থানে দাফন করা হবে।

তিরিশ বছর আগে তার সাংবাদিকতা জীবনের শুরু হয়েছিল। তিনি সাংবাদিক ইউনিয়ন বগুড়া ও বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য।

আবুল কালাম আজাদ বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথা পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। এরপর দৈনিক উত্তরকোণ, দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ টেলিভিশন বগুড়া অফিস, দৈনিক সংগ্রাম এবং ইউএনবি বগুড়া প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি দৈনিক নয়াদিগন্ত এবং বার্তা সংস্থা ইউএনবিতে কর্মরত ছিলেন।

তিনি বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ পদে একাধিকবার দায়িত্ব পালন করেছেন।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বুকের ব্যাথা অনুভব করলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়।

তার একমাত্র মেয়ে মায়িশা এবার এইচ এসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তির্ন হয়েছে। একমাত্র ছেলে জারিফ বগুড়া জিলা স্কুলে পড়াশোনা করছে। তার গ্রামের বাড়ি ধনুট পৌরসভা এলাকার পশ্চিম ভরন শাহী গ্রামে।

সৎ ও মেধাবী এই সাংবাদিকের মৃত্যুতে বগুড়ার সাংবাদিকরা শোকাভিভূত। মহান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ স্থান দান করুণ। আমিন।

Share





Related News

Comments are Closed