Main Menu

অবশেষে লন্ডনের উদ্দেশে যাত্রা করলেন সিলেটের সেই অন্তঃসত্ত্বা নারী

বৈশাখী নিউজ ডেস্ক: চিকিৎসকের ছাড়পত্র না থাকায় আগেরদিন ওসমানী বিমানবন্দর থেকে ফিরে আসা সিলেটের সেই অন্তঃসত্ত্বা নারী অবশেষে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছেন।

রবিবার (১ নভেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটের স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ।

এর আগে, শনিবার (৩১ অক্টোবর) সকালে ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা ওই নারী প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত প্রত্যয়নপত্র দেখাতে না পারায় তাকে বিমানে উঠতে দেয়নি বিমান কর্তৃপক্ষ। তখন পরিবারের অন্য সদস্যরাও স্বেচ্ছায় সেই যাত্রা বাতিল করেছিলেন।

রোববার সকালে প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র জমা দিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটের স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ জানান, শনিবার চিকিৎসকের প্রত্যয়নপত্র না থাকায় ওই যাত্রীকে বিমানে উঠার অনুমতি দেওয়া হয়নি। তবে রবিবার সকালে ওই যাত্রী প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পর নিয়ম মেনে তাদের ফ্লাইটে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

রবিবার সকালেই তারা লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

Share





Related News

Comments are Closed