সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা

বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে বাংলাদেশি শ্রমজীবীদের প্রধান গন্তব্যস্থল সৌদি আরব। বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরত আছেন মধ্যপ্রাচ্যের এই দেশটিতে, যাদের কাছ থেকে দেশে আসছে রেমিট্যান্সের বড় একটি অংশ। দেশের বাইরের এই গুরুত্বপূর্ণ শ্রমবাজারে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য করণীয় ও বর্জনীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সোমবার (২ নভেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সৌদি প্রবাসীদের জন্য বিস্তারিত দিকনির্দেশনা সংবলিত জরুরি বার্তা প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দেওয়া দিকনির্দেশনাগুলো নিম্নরূপ— বিদেশ যাত্রার আগে ১। ভিসা, নিয়োগকর্তা ও নিয়োগচুক্তি ভালোভাবে যাচাই করুন। ২। বিএমইটি ছাড়পত্র, প্রশিক্ষণ ও মেডিকেল টেস্টRead More


































