সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী

বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এসব ষড়যন্ত্রের সঙ্গে দেশের ভেতরের একটি রাজনৈতিক শক্তিও সক্রিয়ভাবে জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। সোমবার (২ নভেম্বর) দুপুরে সিলেট নগরের তোপখানায় বিএনপির কার্যালয়ে মহানগর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমিরের ‘আরেকটি বিপ্লবের অপেক্ষায় থাকা’ সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, সংসদে কোনো ধরনের আলোচনা না করে যারা লংমার্চ করছেন, এসব ঘটনার পেছনে তাদের ইন্ধন রয়েছে কি না, তা নিয়ে জনগণের মনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক। তিনি বলেন, কেউ চোরাপথে কিংবা পেছনের দরজাRead More


































