হবিগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৩৬১ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশী মদসহ ফাতেমা বেগম (২৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোররাতে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফাতেমা বেগম রসুলপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ও আবুল কাশেমের মেয়ে। র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- সিপিসি-৩ (শায়স্তাগঞ্জ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল তেলিয়াপাড়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, রসুলপুর এলাকার একটি বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদেরRead More



































