শাবিপ্রবিতে পূবালী ব্যাংকের ২টি বাস উপহার

বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে ২টি বাস উপহার দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় উপাচার্য্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর হাতে বাস দুটির চাবি হস্তান্তর করেন পূবালী ব্যাংকের পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এদিকে দিনব্যাপী শাবিপ্রবি ক্যাম্পাসসহ নগরীর লামাবাজার, বাগবাড়ী (বর্ণমালা পয়েন্ট), এয়ারপোর্ট রোডের বড়শালা এলাকায় ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ এবং ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকদের জন্যRead More



































