হবিগঞ্জে ২ নারীর মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) উপজেলার জগদীশপুর চা বাগান ও খড়কি গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন, উপজেলার জগদীশপুর চা বাগানের শ্রমিক বিজন বাউরীর স্ত্রী সবিতা বাউরী (৩০) ও খড়কি গ্রামের বাসিন্দা শ্রীবাস সরকারের মেয়ে সুমা সরকার (২০)। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজ ঘরের আড়ার সঙ্গে সবিতা বাউরীকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান স্বজনরা। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। অন্যদিকে, খড়কি গ্রামের সুমা সরকার সকালে ইঁদুরের বিষ সেবন করার পর অসুস্থ হয়ে পড়েন।Read More



































