বর্ণাঢ্য আয়োজনে সিকৃবিতে এগ্রিফেস্টিভ্যাল অনুষ্ঠিত

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অনুষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “এগ্রিফেস্টিভ্যাল ২০২৬”। ফেস্টিভ্যাল উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। ২৫ জুন (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এগ্রিফেস্টিভ্যাল ২০২৬-এর শুভ উদ্বোধন করেন। দুপুর ১২ টায় উদ্বোধনের পর কৃষি অনুষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় কৃষি অনুষদে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। পরে দুপুর ১২টা ৩০ মিনিটে কৃষি অনুষদের ব্যবহারিক মাঠRead More



































