বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করলেন মার্কিন আদালত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা ইস্যু স্থগিতের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাতিল করেছেন। আদালত বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে নেওয়া এই পদক্ষেপ আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছে এবং ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক। শুক্রবার (২১ আগস্ট) নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ম্যানহাটন আদালতের বিচারক জিনেট এ. ভার্গাস এ রায় দেন। রায়ে তিনি নীতিটিকে “স্পষ্টতই বেআইনি” বলে উল্লেখ করেন। বিচারকের মতে, নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য সামগ্রিকভাবে অভিবাসন ভিসা বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রীর এমন ক্ষমতা নেই। গত ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই নীতির আওতায় বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, আলবেনিয়া ও বসনিয়া-হার্জেগোভিনাসহ ৭৫ দেশেরRead More



































