বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছাত্রী উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার দিঘলিয়ায় বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর বাইরে থেকে তালাবদ্ধ বাথরুমের ভেতর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নবম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিদ্যালয়ে ক্লাস শেষে ওই ছাত্রী বাথরুমে প্রবেশ করার পর অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তাকে মারধরের পর চেতনানাশক স্প্রে প্রয়োগ করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে সে অচেতন হয়ে পড়ে। পরে জ্ঞান ফিরলে নিজেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পায় সে। এ সময় বাথরুমের ভেতর থেকে চিৎকার শুরু করলে পাশের ভবনেRead More



































