ডিসির উপস্থিতিতে শাহজালাল (র.) মাজারের ডেগের তালা খুলে চলছে গণনা

বৈশাখী নিউজ ডেস্ক: প্রত্যাহারকৃত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর উপস্থিতিতে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের সিলগালা করা তিনটি ডেগের তালা খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশাসনের স্থাপন করা দানবাক্সগুলো খুলে গত চার দিনে জমা হওয়া অর্থ গণনার কাজ শুরু হয়েছে। টাকাগুলো গণনা করছেন মাদরাসার ছাত্ররা। গণনার পর এগুলো কী করা হবে- এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার (২২ জুন) জোহরের নামাজের পর ডেকচির ঢাকনা খোলা হয়। এর আগে কখনো শাহজালাল মাজারে দানের টাকা প্রকাশ্যে গোণা হয়নি। এর আগে দুপুর সোয়া ১টার দিকে কার্যালয় থেকে মাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন সারোয়ার আলম। প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, মাজারের আয়-ব্যয় ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, নিয়মিতRead More



































