শাল্লায় পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় পানিতে ডুবে গগণ দাশ (৭) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে নিজ বাড়ির সামনে ধান শুকানোর খলা সংলগ্ন ছোট বিলের পানিতে ডুবে মৃত্যু হয়। শিশু গগণ দাশ ৪নং শাল্লা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গণেশ দাশের ছেলে। স্থানীয় সূত্রে জানাযায়, গেবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধান শুকানোর খলায় কাজ করেছিল প্রতিবন্ধী শিশু গগণের মা সহ পরিবারের অন্যান্য লোকজন। হঠাৎ শিশু গগন দাশকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। গ্রামের লোকজন ধান শুকানোর খলা সংলগ্ন ছোট বিলের পানিতে নেমে খোঁজলে একজনের পায়ে লাগলে তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। গ্রামের মানুষRead More



































