হোয়াটসঅ্যাপে প্রতারকদের নতুন ফাঁদ, এক ক্লিকেই চুরি তথ্য-টাকা

প্রযুক্তি ডেস্ক: ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিপুল সংখ্যক ব্যবহারকারীর কারণে প্রতারকদেরও অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে এই অ্যাপ। ভুয়া চাকরির প্রস্তাব, পরিচয় জালিয়াতি, ফিশিং লিংক, লটারির প্রলোভন কিংবা বিনিয়োগের নামে প্রতারণার মতো ঘটনা প্রতিদিনই ঘটছে। অনেক সময় এক ক্লিকেই আপনার তথ্য আর ব্যাংকের টাকা গায়েব হতে পারে। তাই বিশেষজ্ঞদের মতে, সন্দেহজনক বার্তা চেনার কয়েকটি সহজ উপায় জানা থাকলে অধিকাংশ প্রতারণাই এড়ানো সম্ভব। অপরিচিত নম্বর থেকে বার্তা এলে সতর্ক থাকুন; অচেনা কোনো নম্বর থেকে হঠাৎ বার্তা এলে সেটিকে শুরু থেকেই সন্দেহের চোখে দেখুন। বিশেষ করে যদি বার্তায় প্রশংসা, আকর্ষণীয় চাকরির অফার, মোটা অঙ্কের আয়ের প্রতিশ্রুতি বা জরুরি সাহায্যের কথাRead More



































