বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ৩টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন। নিহত শিক্ষার্থী শাহরিয়ার বাঁধন (২১) রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার স্থায়ী ঠিকানা চুয়াডাঙ্গা জেলায় এবং তিনি ক্যাম্পাসের পার্শ্ববর্তী টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার বাসিন্দা বাঁধনের সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার রাতে ওই তরুণী এবং তার এক আত্মীয়ের সঙ্গে ফোনে বাঁধনের কথাকাটাকাটিRead More



































