সাভার ও আশুলিয়ায় শতাধিক গার্মেন্ট কারখানায় ছুটি, গাড়িতে আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আবারও উত্তাল ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। সোমবার শিল্প এলাকার শতাধিক গার্মেন্ট কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে পরিস্থিতি সামাল দেয় মালিক পক্ষ। ঢাকা রেঞ্জের ডিআইজি বলেছেন হামলায় বহিরাগত দুষ্কৃতকারী জড়িত। তাদেরকে ধরে আইনের আওতায় আনা হবে। আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছেন শিল্প পুলিশের এক কর্মকর্তা। আগুন দেওয়া হয়েছে শীর্ষ রপ্তানিমুখী প্রতিষ্ঠান হামিম গ্রুপের একটি কাভার্ডভ্যানে। অপরদিকে রোববার হেমায়েতপুর বাসস্ট্যান্ডে হামলায় ক্ষতিগ্রস্থ শতভাগ রপ্তানি মুখী প্রতিষ্ঠান এ কেএইচ গার্মেন্ট পরিদর্শন করেছেন পুলিশ ও বিজিএমইএর উচ্চ পদস্থ কর্মকর্তাগন। সোমবার (২ নভেম্বর) সকালের দিকে নরসিংহপুরে নিউএজRead More


































