যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪

বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন শহর যুবলীগের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রহমত, মিছিলের নেতৃত্বদানকারী শহীদুল ইসলাম ওরফে শেখ শহীদ, মোহাম্মদ আলী ও ইমরান খান বাদল। মোহাম্মদ আলী ও ইমরান খান বাদলের বিরুদ্ধে রোববারের মিছিলে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম রহমত যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়া বিবি রোডের পুলিশ লাইন টালিখোলা এলাকার মাওলানা আব্দুল কাদেরের ছেলে। উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলক কুমার দে জানান, রহমত যুবলীগের রাজনীতিরRead More



































