নিউজিল্যান্ডের শিক্ষার্থী ভিসায় চার পরিবর্তন, কাজের সুযোগ কমল যাঁদের

বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডে যেতে চান, এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নিয়মে মাস্টার্স বাই রিসার্চের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ কমিয়ে সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা করা হয়েছে। পাশাপাশি ইংরেজি দক্ষতা যাচাই, ভিসার আবেদন স্থগিত এবং কোর্স শেষ হওয়ার পর অতিরিক্ত অবস্থানের সময়েও পরিবর্তন এসেছে। নতুন এসব নিয়মে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা ও কাজের পরিকল্পনায় কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক শিক্ষার্থীদের শিক্ষার্থী ভিসা নীতিতে চারটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষের নতুন নিয়মে মাস্টার্স পর্যায়ে গবেষণারত শিক্ষার্থীদের কাজের সুযোগ সীমিত করা হয়েছে। পাশাপাশি ভিসার শর্ত পূরণে ইংরেজি ভাষার দক্ষতাকে গুরুত্ব দেওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগRead More



































