শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ এবং তথ্য অধিকার আইনে ১১টি বিষয়ে তথ্য চাওয়ার পর এক সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। মামলার আসামি সাংবাদিক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার জেলা স্টাফ রিপোর্টার এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব। গত ২৫ অক্টোবর সিলেট সাইবার সিকিউরিটি আদালতে মামলাটি দায়ের করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্য বদলিকৃত সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. সিনথিয়াRead More



































