সিলেটে দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ

বৈশাখী নিউজ ডেস্ক: বিকেলে হঠাৎ নিখোঁজ হয় মা ও তাঁর ১১ মাসের শিশুকন্যা। পরিবারের সদস্যদের উদ্বেগ, স্বজনদের ছুটোছুটি, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি—কোথাও মিলছিল না তাঁদের সন্ধান। একপর্যায়ে থানায় করা হয় সাধারণ ডায়েরি (জিডি), সামাজিক যোগাযোগমাধ্যমেও দেওয়া হয় নিখোঁজের খবর। কিন্তু রাত গভীর হতেই আসে মর্মান্তিক সংবাদ। নগরসংলগ্ন সুরমা নদীতে ভাসছে মা ও মেয়ের মরদেহ। নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর তাঁদের নিথর দেহ নদী থেকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সিলেটের শাহজালাল (রহ.) সেতু সংলগ্ন সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। তবে কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, কিংবা কীভাবে তাঁরা নদীতে গেলেন, তাRead More


































