Main Menu

কানাইঘাটে বিএনপি নেতা বহিষ্কার

বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত একটি সন্ত্রাসী সংগঠনকে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগে সিলেটের এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতার নাম আফসর হোসেন। তিনি কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য এবং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতির দায়িত্বে ছিলেন।

সোমবার (২৩ নভেম্বর) সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আফসর হোসেনকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

তবে কোন নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে কীভাবে পরোক্ষভাবে সহযোগিতা করার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

Share





Related News

Comments are Closed