সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২২৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৬ জনে। তবে তাদের মধ্যে ১০ জনের মৃত্যু নিশ্চিত হামের কারণে হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুয়াইবা আক্তার নামে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে সিলেট সদর এলাকার সাদিক মিয়ার মেয়ে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও হাম সন্দেহে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়। এ জেলায় মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮২৫ জনে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৯২১ জন, সিলেটে ৪৫৬ জন, হবিগঞ্জে ২৭৬ জন এবং মৌলভীবাজারে ১৭২ জন শনাক্ত হয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৫৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০৮ জন, হবিগঞ্জে ৪৩ জন, মৌলভীবাজারে চারজন এবং সুনামগঞ্জে দুজন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে মোট ৫৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
Related News
সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২২৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়Read More
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একইRead More



Comments are Closed