সিলেটে কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির দুই ভাই, ছেলে ও টেকনাফের এক কাউন্সিলরকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাবেক এমপি বদির দুই ভাই আব্দুস শুকুর ও আমিনুর রহমান, ছেলে শাওন আরমান এবং টেকনাফের স্থানীয় কাউন্সিলর আহমদ হোসেন।
জানা যায়, জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে নিষিদ্ধ আওয়ামী লী ও যুবলীগের শীর্ষ কয়েকজন নেতা অবস্থান করছেন- এমন খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ অভিযান চালায়। খবর পেয়ে ছাত্রদল ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরাও হোটেলটির নিচে অবস্থান নেন।
অভিযান শেষে বুধবার ভোররাত ৫টার দিকে ওই চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়।
হোটেল কর্তৃপক্ষ জানায়, সিলেটে ভ্রমণের কথা বলে আটককৃতরা মঙ্গলবার সকালে হোটেলটিতে উঠেছিলেন।
অভিযান শেষে সিলেটে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, তাদের কাছে গোপন সংবাদ ছিলো- এই হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতেই রাত ১২টা থেকে হোটেলটিকে ঘিরে রাখা হয়। পরবর্তিতে পুরো হোটেলে তল্লাশি চালিয়ে এই চারজনকে আটক করা হয়। তাদেরকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
Related News
সিলেটে কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনেরRead More
জকিগঞ্জে ২৬২ বস্তা চাল লুটের মামলায় ২৫ আসামি কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটেরRead More



Comments are Closed