রাজনগরে বেকারিতে অনিয়ম, দেড় লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে এম আর বেকারিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজনগর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সোমবার দুপুরে রাজনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে এম আর বেকারিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন জানায়, নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা করেন। এ ছাড়া অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
জেলা প্রশাসন আরও জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা, খাদ্যের গুণগত মান বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
Related News
রাজনগরে বেকারিতে অনিয়ম, দেড় লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।Read More
মৌলভীবাজার সীমান্তে ভারতীয় নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে শ্রীমঙ্গলে অবৈধভাবে বাংলাদেশ থেকে যাওয়ার চেষ্টাকালে এক ভারতীয় নাগরিককে আটক করেছেRead More



Comments are Closed