Main Menu

সিলেটে ১৭ ব্যক্তি-যানবাহনকে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ ২৪টি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার মুরাদপুর এলাকায় শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭ ব্যক্তি ও যানবাহনের কাছ থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ২৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

আজ (মঙ্গলবার) পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রুকন মিয়া প্রসিকিউশন প্রদান করেন। এ সময় এসআরবি সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, পরিবেশদূষণ রোধে সিলেট বিভাগের অধীন জেলাগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড় ও টিলা কর্তন, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

Share





Related News

Comments are Closed