Main Menu

পুণ্যস্নানের মধ্য দিয়ে কুয়াকাটায় শেষ হলো দু’দিন ব্যাপী রাস উৎসব

বৈশাখী নিউজ ডেস্ক: দুইদিন ব্যাপী কুয়াকাটায় রাস উৎসবের শুরুতে রাতভর ছিল আরতি, নৃত্যানুষ্ঠান.ভাগবত পাঠ. শ্রীকৃষ্ণের ভজন কীর্তন। আজ মঙ্গলবার ভোরে ছিল কুয়াকাটা সমুদ্রে পূন্য স্নান। আর এর মধ্য দিয়েই শেষ হয় দুদিন ব্যাপী কুয়াকাটার রাস উৎসব. পূজা ও রাশ মেলার।

গত রবিবার সন্ধ্যায় শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম প্রাঙ্গনে রাস পূজা ও রাস উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো আবু ইউসুফ বিপিএম. জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার. কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান সহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।

সকালে সাগর পাড়ে পাপ মোচনের জন্য মানতকারীদের পূজা অর্চনা. মাথা ন্যাড়া করা সহ সনাতনিদের নিয়ে সেবাইত পুরোহিতদের মিলনমেলা বসে। ভক্তরা ঢোল বাজিয়ে গঙ্গা মাকে স্মরণ করে পাপ মোচন আর পুণ্য লাভের আশায় সৈকত জুড়ে স্নান লগ্ন পর্যন্ত ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করে। সাগর সৈকত জুড়ে ছিল সনাতনিদের বর্নিল নানান পশরার ভাসমান দোকান।

এদিকে কুয়াকাটার মনোহরপুর এবং পর্যটন মোটেল অভ্যন্তরে ইসকন ও মতুয়া সম্প্রদায়ের পৃথক রাস উৎসব পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। সেখানেও রাতভর ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ভোরে কুয়াকাটা সাগরে পুণ্য স্নানের আশায় সবাই একত্রিত হয়। এরপর পুণ্যার্থীরা একযোগে কলাপাড়ায় পাঁচ দিনব্যাপী আয়োজিত রাশে মিলিত হবে বলে জানায় ভক্তরা।

Share





Related News

Comments are Closed