সুনামগঞ্জে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১১৮ বোতল বিদেশি মদসহ মো. দ্বীন ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
রোববার (২২ নভেম্বর ) রাতে সুনামগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এলাকায় আব্দুজ জহুর সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে, সদর উপজেলার রাধানগর পয়েন্ট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে আব্দুজ জহুর সেতুর টোল প্লাজার দিকে যাচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে টোল প্লাজার সামনে চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে এক ব্যক্তি অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে অভিযানকারী দল তাকে আটক করে।
আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজিতে তল্লাশি চালিয়ে ১৫টি কালো রঙের পলিথিনের ভেতর থেকে ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।
আটককৃত দ্বীন ইসলাম (৩৬) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার কাপনা গ্রামের মৃত আদুদ মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এ তথ্যটি নিশ্চিত করেছেন এসআরবি-৯ -এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাকে উদ্ধারকৃত মাদক ও জব্দ করা সিএনজিসহ সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।
Related News
সুনামগঞ্জে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১১৮ বোতল বিদেশি মদসহ মো. দ্বীন ইসলাম (৩৬)Read More
সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোরী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান ও পলাতক আসামিRead More



Comments are Closed