Main Menu

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার সিলেটে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।

উক্ত বিক্ষোভ সমাবেশ বুধবার (২৫ নভেম্বর) বেলা ২টায় সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত হবে।

যথাসময়ে উপস্থিত থেকে আজকের সমাবেশকে সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও ডাক্তার মো. ফখরুল ইসলাম, জেলা নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন আহমদম ও সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারী মোঃ জয়নাল আবেদীন বিক্ষোভ সমাবেশ সফলের আহ্বান জানান।

Share





Related News

Comments are Closed