সিলেট সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৮৪ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু, মহিষ, টমেটো, কম্বল, চকলেট, কসমেটিকস, জুস, বিস্কুট ও ফেনসিডিল। এ ছাড়া অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলি এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুনও আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক অভিযানে এসব মালামাল আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিছনাকান্দি, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, তামাবিল ও সংগ্রাম বিওপির আওতাধীন বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য ও অবৈধভাবে পাচারযোগ্য মালামাল জব্দ করা হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, আটক করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লেঃ কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সিলেট সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৮৪ হাজার টাকারRead More
কানাইঘাটে বিএনপি নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত একটি সন্ত্রাসী সংগঠনকে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগে সিলেটের এক বিএনপি নেতাকেRead More



Comments are Closed