সিলেট সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চা পাতা, গরু, সবজি, বিড়ি, চকলেট, কসমেটিক্সসহ প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় বিছনাকান্দি, সোনারহাট ও পাথরকোয়ারী বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় চা পাতা, গরু, সবজি, বিড়ি, চকলেট, কসমেটিক্স, সুপারি, কিসমিস, ফল, জুস, ট্যাং, বাসমতি চাল, ঝান্ডু বামসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে বালু-পাথর বহনকারী একটি বাংলাদেশি বারকি নৌকাও আটক করা হয়েছে। জব্দকৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ৭৫ হাজার টাকা।Read More



































