Main Menu

এমপি পদ ছাড়লেন বিএনপি নেতা ওসমান ফারুক

বৈশাখী নিউজ ডেস্ক: সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির সংসদ সদস্য ও দলটির ভাইস চেয়ারম্যান ড. মুহাম্মদ ওসমান ফারুক।

গত ১৫ নভেম্বর তিনি পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে বিষয়টি নিশ্চিত করেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ।

ই-মেইলে পাঠানো পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করেছেন ওসমান ফারুক। ৮৬ বছর বয়সী এই বিএনপি নেতা বেশ কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। সংসদীয় তথ্য অনুযায়ী, ১৪ নভেম্বর তাঁর পদত্যাগের পর ১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য হয়েছে।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান এর আগে চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

 

Share





Related News

Comments are Closed