শাবিপ্রবিতে শিথিল হচ্ছে ভর্তির যোগ্যতা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষায় ভর্তির যোগ্যতা শিথিল হতে পারে বলে জানা গেছে। এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ ৬.৫ এর পরিবর্তে ০.৫ কমিয়ে ৬ পয়েন্ট করা হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক আ.ফ.ম জাকারিয়া জানান, এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষায় ভর্তির যোগ্যতা শিথিল করার চিন্তা ভাবনা হচ্ছে। ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা ৬.৫ এর পরিবর্তে ০.৫ কমানোর একটা প্রস্তাবনা একাডেমিক কাউন্সিলকে দিয়েছে ভর্তি কমিটি। একাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে ভর্তির যোগ্যতা শিথিল হবে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ৭২ হাজার ৯৫৫ জন। এর মধ্যে ২৯ হাজার ৩১৯ জন ছাত্র এবং ৪৩ হাজার ৬৩৬ জন ছাত্রী। পরীক্ষায় অংশ নেন ৭১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে ২৮ হাজার ৯৩৫ জন ছাত্র এবং ৪২ হাজার ৯৫৮ জন ছাত্রী। এবার প্রায় অর্ধেক ৩৫ হাজার ২৯৬ জন শিক্ষার্থীই পাস করতে পারেনি। চলতি বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী। গত বছর, অর্থাৎ ২০২৫ সালে সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পান ১ হাজার ৬০২ জন শিক্ষার্থী। সে হিসেবে এবার জিপিএ-৫ এর সংখ্যাও ৩৯৮টি কমেছে। পাসের হারে দিক থেকে এ বছরের ফল গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন। সিলেট বোর্ড ছাড়াও দেশের সবক’টি বোর্ডেই ফলাফল বিপর্যয় হয়েছে।
Related News
শাবিপ্রবিতে শিথিল হচ্ছে ভর্তির যোগ্যতা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More
১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক : সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বরইRead More



Comments are Closed