আজ রেল দিবস, ১৬৪ বছরে বাংলাদেশের রেলপথ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১৫ নভেম্বর, জাতীয় রেল দিবস। ১৮৬২ সালের এই দিনে চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩.১১ কিলোমিটার রেলপথ চালুর মধ্য দিয়ে বাংলাদেশে রেলওয়ের যাত্রা শুরু হয়। সেই হিসাবে আজ (১৫ নভেম্বর) দেশের রেল যোগাযোগের ১৬৪ বছর পূর্ণ হলো।
ব্রিটিশ শাসনামলে তৎকালীন পূর্ববঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে রেলপথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ১৮৫৩ সালে ভারতীয় উপমহাদেশে প্রথম রেল চলাচল শুরুর প্রায় এক দশক পর ১৮৬২ সালের ১৫ নভেম্বর বাংলাদেশে প্রথম ট্রেন চলাচল শুরু হয়।
দীর্ঘদিন আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করা না হলেও ২০২০ সাল থেকে প্রতি বছর ১৫ নভেম্বর রেল দিবস উদযাপন করছে বাংলাদেশ রেলওয়ে। প্রথমবার দিবসটি পালিত হয় রেলওয়ের ১৫৮ বছর পূর্তিতে। ওই বছর রাজধানীর রেল ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
দিবসটি উপলক্ষে আজ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে রাজধানীর রেল ভবন, কমলাপুর রেলওয়ে স্টেশনসহ দেশের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা ও যাত্রীসচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। এছাড়া যাত্রীদের মধ্যে ফুল ও লিফলেট বিতরণের মাধ্যমে নিরাপদ রেল ভ্রমণের বার্তা দেওয়া হচ্ছে।
বর্তমানে বিভিন্ন বড় প্রকল্পের মাধ্যমে দেশের রেল যোগাযোগব্যবস্থার পরিধি বাড়ছে। তবে যাত্রীদের প্রত্যাশা, রেল দিবসের আনুষ্ঠানিকতার পাশাপাশি টিকিটের কালোবাজারি বন্ধ, সময়মতো ট্রেন চলাচল নিশ্চিত এবং যাত্রীসেবার মান উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ।
Related News
আজ রেল দিবস, ১৬৪ বছরে বাংলাদেশের রেলপথ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১৫ নভেম্বর, জাতীয় রেল দিবস। ১৮৬২ সালের এই দিনে চুয়াডাঙ্গার দর্শনাRead More
কপ-৩১ সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed