খুবির ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের বিভাগগুলো। আর ‘বি’ ইউনিটের আওতায় রয়েছে জীববিজ্ঞান স্কুলের বিভাগগুলো।
পরদিন ৫ ফেব্রুয়ারি ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ‘সি’ ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের বিভাগগুলো।
অন্যদিকে, ‘ডি’ ইউনিটের আওতায় রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের বিভাগগুলো।
ভর্তি পরীক্ষায় আবেদনের পদ্ধতি, যোগ্যতা, সময়সূচি ও ভর্তি প্রক্রিয়া-সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সময়সূচি অনুযায়ী আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
Related News
খুবির ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণRead More
শাবিপ্রবিতে শিথিল হচ্ছে ভর্তির যোগ্যতা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed