সিলেটে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৭ লাখ ১১ হাজার টাকা মূল্যের ২৯টি ভারতীয় টায়ার ও একটি মাহিন্দ্রা পিকআপসহ দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী পয়েন্টে সিলেট-জকিগঞ্জ সড়কে ফোরহুইলস অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় ঢাকা মেট্রো-ন-২০-৫৩৩৩ নম্বরের একটি মাহিন্দ্রা পিকআপে তল্লাশি চালিয়ে ২৯টি ভারতীয় টায়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টায়ারগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ১১ হাজার টাকা।
এ ঘটনায় পিকআপে থাকা দুইজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার গৌরীপুর গ্রামের সুরুজ আলীর ছেলে হারুন রশিদ (২৮) এবং বায়মপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে ফয়েজ উদ্দিন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
Related News
সিলেটে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৭ লাখ ১১ হাজার টাকাRead More
সিলেটে হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিটের বিশেষ প্রচেষ্টায়Read More



Comments are Closed