দুই বছর কেক-বিস্কুট খেয়ে বাড়িতে একা থেকেও স্কুলে যেত ৭ বছরের শিশু, টের পাননি কেউ!
আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ৭ বছর বয়স। যে বয়সে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার কথা, পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটানোর কথা, সেই বয়সেই একা একটি ফ্ল্যাটে জীবন কাটাতে হয়েছে ফ্রান্সের এক শিশুকে। ২০২০ সালে তাকে নেরসাক শহরের একটি ফ্ল্যাটে রেখে প্রায় পাঁচ কিলোমিটার দূরে নিজের সঙ্গীর (বয়ফ্রেন্ড) সঙ্গে বসবাস শুরু করেন তার মা। এরপর টানা দুই বছর একাই থাকতে হয় শিশুটিকে।
শিশুটির দিন কাটত বিস্কুট, কেক ও ঠান্ডা কৌটাজাত খাবার খেয়ে। কখনো খাবারের জন্য পাশের বাসার টমেটো চুরি করত সে। ফ্ল্যাটে নিয়মিত বিদ্যুৎ, গরম পানি ও ঘর গরম রাখার ব্যবস্থাও ছিল না। শীতের রাতে কয়েকটি কম্বল ও শোয়ার থলে জড়িয়ে ঘুমাতে হতো তাকে। মা মাঝেমধ্যে এসে খোঁজ নিলেও বেশিরভাগ সময় নিজের মতো করেই কাটাতে হতো শিশুটির দিন।
সবচেয়ে বিস্ময়কর বিষয়, এত কষ্টের মধ্যেও থেমে থাকেনি তার পড়াশোনা। প্রতিদিন নিজেই স্কুলে যেত সে। স্কুলে ছিল পরিচ্ছন্ন, ভদ্র এবং ভালো ফল করা শিক্ষার্থী। ফলে তার এমন নিঃসঙ্গ জীবনের কথা বুঝতেই পারেননি শিক্ষকরা।
স্থানীয় বাসিন্দাদের সন্দেহের পর বিষয়টি সামনে আসে। নেরসাকের মেয়র বারবারা কুতুরিয়ে শিশুটির মায়ের খাবারের জন্য সহায়তা চাওয়ার ঘটনা এবং প্রতিবেশীদের অভিযোগের মধ্যে যোগসূত্র খুঁজে পান। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর শিশুটিকে শিশু সুরক্ষা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নেওয়া হয়।
এ ঘটনায় সন্তানের প্রতি অবহেলার দায়ে ২০২৪ সালের জানুয়ারিতে শিশুটির মাকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ছয় মাস বাড়িতে বৈদ্যুতিক নজরদারির মাধ্যমে সাজা ভোগের নির্দেশ দেওয়া হয়।
সূত্র: সিএনএন
Related News
দুই বছর কেক-বিস্কুট খেয়ে বাড়িতে একা থেকেও স্কুলে যেত ৭ বছরের শিশু, টের পাননি কেউ!
আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ৭ বছর বয়স। যে বয়সে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার কথা, পরিবারেরRead More
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এRead More



Comments are Closed