সিলেটে হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিটের বিশেষ প্রচেষ্টায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে উদ্ধার কার্যক্রম শুরু করে ডিবি ও সাইবার ক্রাইম ইউনিট। তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন উদ্ধার টিম মহানগর পুলিশের ছয়টি থানা থেকে পাওয়া মোট ১৩০টি জিডি পর্যালোচনা করে ৬০টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।
দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মালিকরা। এ সময় তারা সিলেট মহানগর পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
পুলিশ আরও জানায়, মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে এ পর্যন্ত সর্বমোট ৪৪৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এদিকে ব্যবহৃত মোবাইল ফোন কিংবা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস কেনার ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। ডিভাইস কেনার আগে বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করার পাশাপাশি ক্রয়-বিক্রয়ের রসিদ বা মেমো সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মোবাইলের বডিতে উল্লেখ থাকা আইএমইআই (IMEI) নম্বরের সঙ্গে সেটের প্রকৃত আইএমইআই নম্বর মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে রাস্তাঘাটে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিংবা অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষত ফেসবুকে অস্বাভাবিক কম দামে মোবাইল ফোন কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। কারণ, এসব ডিভাইস চোরাই কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।
জনসাধারণের সচেতনতা ও সতর্কতাই চোরাই মোবাইল ফোনের কেনাবেচা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Related News
সিলেটে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৭ লাখ ১১ হাজার টাকাRead More
সিলেটে হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিটের বিশেষ প্রচেষ্টায়Read More



Comments are Closed