সিলেটে সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট বিল্ডিং শাখা, সিলেট-এর নিজ অ্যাকাউন্ট থেকে ৩৫ লক্ষ টাকা উধাও হওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের সভাপতি আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট বিভাগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলী আহমদ কামাল, সিলেট বিভাগের সহ-সভাপতি মোছলেহ উদ্দিন, শ্যামল চৌধুরী, যুগ্ম সম্পাদক মো: খালেদ, সালিস বিষয়ক সম্পাদক সাবেক অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা মো: শফিকুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মো: ইউসুফ সেলু, মহিলা সম্পাদিকা শিরিন চৌধুরী, শিশু কিশোর সম্পাদক মোছাম্মৎ রুনা সুলতানা, মহানগরের সাধারণ সম্পাদক সায়েম আহমদ, ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস ও সাহেদা বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একজন সিনিয়র আইনজীবী ও মানবাধিকারকর্মীর ব্যাংক হিসাব থেকে বিপুল পরিমাণ অর্থ উধাও হওয়ার অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। ব্যাংকের মতো একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত না হলে সাধারণ গ্রাহকদের মধ্যেও ব্যাংকিং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। বক্তারা আরও বলেন, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর হিসাব থেকে ৩৫ লাখ টাকা স্থানান্তর বা উত্তোলন হয়েছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। ঘটনার সঙ্গে কোনো ব্যক্তি বা কর্মকর্তা জড়িত থাকলে তাঁদের পরিচয় শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। বক্তারা বলেন, গ্রাহকের আমানত রক্ষা করা ব্যাংক কর্তৃপক্ষের অন্যতম প্রধান দায়িত্ব। তাই এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে হবে এবং গ্রাহকের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে অভিযোগের দ্রুত নিষ্পত্তি ও অর্থ উদ্ধারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা।
সভায় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট গ্রাহকের অর্থ ফেরত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।-বিজ্ঞপ্তি
Related News
সিলেটে সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড.Read More
সিলেটে দুই কফি হাউসকে ৮৫ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দুটি কফি হাউসকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তাRead More



Comments are Closed