Main Menu

সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার অধিনস্ত সকল উপজেলা সমূহের ২০২৭-২৮ সেশনের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা করা হয়েছে।

১৬ নভেম্বর সোমবার বিকালে নগরীর বন্দরবাজারস্থ জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক দায়িত্বশীল সভায় কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান এই ঘোষণা দেন।

এর আগে সংগঠনের গঠনতন্ত্রের আলোকে ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে স্ব স্ব উপজেলার সদস্যদের প্রত্যক্ষ ভোটে উপজেলা আমীরগণ নির্বাচিত হন। নাম ঘোষণার পর নবনির্বাচিত আমীরদের শপথ পাঠ করান জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।

নবনির্বাচিত আমীরগণ হলেন, বিশ্বনাথ উপজেলা নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ পৌরসভা মাওলানা এইচ.এম. আখতার ফারুক, ওসমানীনগর উপজেলা মো. সোহরাব আলী, দক্ষিণ সুরমা উপজেলা সাব্বির আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ইমরান আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা ডাক্তার আব্দুল জলিল, জৈন্তাপুর উপজেলা মাওলানা গোলাম কিবরিয়া, গোয়াইনঘাট উপজেলা মাস্টার আবুল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা মো. আজমান আলী, কানাইঘাট উপজেলা মাওলানা কামাল উদ্দিন, কানাইঘাট পৌরসভা মাওলানা আব্দুল করিম, জকিগঞ্জ উপজেলা মাওলানা জালাল উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা মাওলানা মোস্তফা উদ্দিন, বিয়ানীবাজার পৌরসভা মাওলানা জমির হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা আব্দুল আজিজ জামাল, গোলাপগঞ্জ পৌরসভা রেহান উদ্দিন রায়হান। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed