১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক : সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে। দুয়েকদিনের মধ্যে এ সংক্রান্ত ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি নীতিমালা দুয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রসঙ্গে তিনি সুস্পষ্ট তথ্য দেননি। তিনি জানান, পরীক্ষার অন্তত এক মাস আগে অনলাইনে আবেদন শুরু হয়। এ হিসাব অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র বলছে, যেহেতু অন্তত এক মাস আগে আবেদন শুরু হয়, এর অন্তত তিন থেকে চারদিন আগে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেক্ষেত্রে চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুতেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
Related News
শাবিপ্রবিতে শিথিল হচ্ছে ভর্তির যোগ্যতা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More
১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক : সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বরইRead More



Comments are Closed