সিলেটে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক, পর্যটককে মারধরের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের ২০০ গজ ভেতরে অস্ত্রসহ এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহল দল তাকে আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশ অংশে ওই বিএসএফ সদস্য অস্ত্রসহ অনুপ্রবেশ করেন। এ সময় বিজিবির টহল দল তাকে আটক করে বিছনাকান্দি বিওপিতে নিয়ে যায়।
বর্তমানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, বাংলাদেশ সীমান্তের ২০০ গজ অভ্যন্তরে অস্ত্রসহ অনুপ্রবেশ করায় ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হবে।
এদিকে, বিছনাকান্দিতে এক বাংলাদেশি পর্যটককে মারধরের অভিযোগ উঠেছে ওই বিএসএফ সদস্যের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে বিজিবির অধিনায়ক বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনো নিশ্চিত হতে পারেননি।
Related News
সিলেটে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক, পর্যটককে মারধরের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের ২০০ গজ ভেতরে অস্ত্রসহ এক ভারতীয় সীমান্তরক্ষীRead More
সিলেটের সীমান্তে নজরদারি জোরদার, সতর্ক বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও মানব পাচার প্রতিরোধে প্রযুক্তিনির্ভরRead More



Comments are Closed