সিলেটে হাম-উপসর্গে কিশোরের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৮
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম-উপসর্গে এক কিশোরের মৃত্যু হয়েছে। এনিয়ে সিলেট বিভাগে চলতি বছর হাম ও এর উপসর্গে ২১৮ জন মৃত্যুবরণ করেছেন।
শনিবার (১২ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয় সূত্র জানিয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইব্রাহীমপুর গ্রামের ১৯ বছর বয়সী সোহেল মিয়া মারা গেছেন।
এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) সিলেট বিভাগে ১০ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২২ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩৬ জন হাম-উপসর্গের রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে মোট ৫৪৩ জন রোগী চিকিৎসাধীন।
Related News
সিলেটে হাম-উপসর্গে কিশোরের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৮
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম-উপসর্গে এক কিশোরের মৃত্যু হয়েছে। এনিয়ে সিলেট বিভাগেRead More
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More



Comments are Closed