মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের আলোচনা সভা
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মওলানা ভাসানী ফাউন্ডেশন, সিলেট’-এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এই সভার আয়োজন করা হয়।
মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমীন তাহমীদের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান।
সভায় বক্তারা বলেন, মওলানা ভাসানী ছিলেন শোষিত, বঞ্চিত ও মেহনতি মানুষের মুক্তির দিশারী। তিনি আজীবন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করে গেছেন। সভায় বক্তারা আক্ষেপ প্রকাশ করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মওলানা ভাসানীর জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে ব্যাপক গবেষণা হলেও খোদ বাংলাদেশে তাঁকে নিয়ে তেমন কোনো চর্চা নেই। একটি বৈষম্যহীন সমাজ গড়তে হলে নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও সংগ্রামী জীবন তুলে ধরা অপরিহার্য। এ সময় বক্তারা ১৭ নভেম্বর মওলানা ভাসানীর মৃত্যুদিবসকে ‘জাতীয় দিবস’ ঘোষণা, তাঁর শিক্ষা দর্শনের আলোকে শিক্ষাব্যবস্থা চালু এবং শিক্ষার সকল স্তরের পাঠ্যপুস্তকে তাঁর কর্মময় জীবন ও সংগ্রামী রাজনীতি অন্তর্ভুক্ত করার দাবি জানান।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন এডভোকেট মো. গিয়াস উদ্দিন, শওকত ওসমান জুবায়ের, জমির আহমদ, নেছারুল হক চৌধুরী বোস্তান, সৈয়দ আজাদ হোসেন, মঞ্জুরে মওলা, এডভোকেট কয়সর আহমদ, রমাপদ দাস, মো. জুবায়ের আহমদ, নিঘাত সাদুয়া, আবুল ফজল, চৌধুরী দেলোয়ার হোসেন জিলন ও রমজান আলী পটু প্রমুখ।
Related News
মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের আলোচনা সভা
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক মজলুম জননেতা মওলানা আবদুল হামিদRead More
দক্ষিণ সুরমায় যানজট নিরসনের দাবি সদর দক্ষিণ নাগরিক কমিটির
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরির দক্ষিণ সুরমা উপজেলা এলাকায় অব্যাহত দুর্বিসহ যানজটের দুর্ভোগ লাঘবে প্রশাসনেরRead More



Comments are Closed