নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাঙালিয়ানা’ সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর কালচারাল ক্লাবের আয়োজনে ‘বাঙালিয়ানা’ শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৪ মে বৃহস্পতিবার এনইইউবি’র শেখঘাট ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকাল ৩টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। ‘বাঙালিয়ানা’ এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনার পাশাপাশি পিঠা’র পসরাও সাজানো হয়। এনইইউবি কালচারাল ক্লাবের উপদেষ্টা ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রানা এম লুৎফুর রহমান পীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুল অব সায়েন্সের ডিন ও এমপিএইচ এর বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রনজিত কুমার দে, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিরRead More



































